ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পার্ট - ৪
![]() |
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস |
প্রত্যেক বছর WBCS/SSC/PSC এই রকম ধরনের পরীক্ষায় ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে এক-দুটি করে প্রশ্ন এসেই থাকে, তাই স্বাধীনতা সংগ্রামের খুঁটিনাটি প্রশ্ন জেনে রাখা প্রয়োজন।নিচে এক সেট স্বাধীনত সংগ্রামের প্রশ্ন দেওয়া হল।এইটি পার্ট - ৪ , পার্ট - ১ ,২ ও ৩ এর লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
*পার্ট - ১ কুইজ পেতে - এখানে ক্লিক করুন।*পার্ট - ২ কুইজ পেতে - এখানে ক্লিক করুন।
*পার্ট - ৩ কুইজ পেতে - এখানে ক্লিক করুন।
* কিছু সম্ভব্য প্রশ্নোওর-
1. ১৯৩২-৩৩ সালে বাংলার গভর্নর ছোটলাট কে ছিলেন?
উত্তর:) অ্যান্ডার্সন।
2. সবরমতী আশ্রম’কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:) মোহনদাস করমচাদ গান্ধী ( ১৯১৬ সালে )।
3. রবার্ট ডগলাস হত্যার মামলা কবে শুরু হয়?
উত্তর:) ১৯৩২ সালের ৫ জুন ।
4. নাথুরাম গডসে কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন?
উত্তর:) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙঘ।
5. কোন জেলায় পরপর জেলা শাসক হত্যার হ্যাটট্রিক হয়?
উত্তর:) মেদিনীপুরে ( ১৯৩১,১৯৩২ ও ১৯৩৩ সালে )।
6. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর:) স্যার এলিজা ইম্পে।
7. জেমস পেডির পর মেদিনীপুর জেলার জেলা শাসক কে হন?
উত্তর:) রবার্ট ডগলাস।
8. রবার্ট ডগলাস হত্যায় কার ফাঁসি হয়?
উত্তর:) প্রদ্যোৎকুমার ভট্টাচার্য ( ১৯৩৩ সালের ১২ জানুয়ারি )।
9. সত্যেন্দ্রনাথ বসুর কোন ভাই বিপ্লবী দলে যুক্ত ছিলেন?
উত্তর:) ভূপেন্দ্রনাথ বসু ( কেদোন বাবু নামে পরিচিত ছিলেন )।
10. রবাট ডগলাসের পর কে মেদিনীপুরের কে জেলা শাসক হন?
উত্তর:) বি.ই.জে বার্জ।
11. বিমলকুমার দাশগুপ্ত কাকে মারতে গিয়ে ১৯৩১ সালের ২৯ অক্টোবর ধরা পড়েন?
উত্তর:) কলকাতায় ইউরোপীয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ই.ভিল্লিয়ার্সকে।
12. জেমস পেডি হত্যা মামলায় কলকাতা হাই কোর্টে অ্যাডভোকেট জেনারেল হিসাবে কে ছিলেন?
উত্তর:) এন . এন . সরকার।
13. জেলা শাসক জেমস পেডি নিহত হওয়ার সময় মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারিন্টেন্ডেন্ট কে ছিলেন?
উত্তর:) নর্টন জোন্স।
14. মেদিনীপুরে খড়গপুর রেল স্টেশনের কাছে হিজলী বন্দী শিবিরে কবে নিরাপত্তা রক্ষীদের গুলিতে বিপ্লবী সন্তোষকুমার মিত্র ও তারকেশ্বর দস্তিদার নিহত হন?
উত্তর:) ১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর।
15. প্রদ্যোৎকুমার ভট্টাচার্যের বাবা ও মায়ের নাম কী?
উত্তর:) ভবতারণ ভট্টাচার্য ও পঙ্কর্জিনী দেবী।
16. বার্জ হত্যা ষড়যন্ত্র মামলার রায় বেরোনোর পর কলকাতা হাই কোর্টে রায় পুনর্বিবেচনার জন্য যে আপীল করা হয় , তার বিচার কবে হয়?
উত্তর:) ১৯৩৪ সালের আগস্টে।
17. রবাট ডলস হত্যা মামলার রায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে কাবে আপীলের মামলা হয়?
উত্তর:) ১৯৩২ সালের আগস্টে।
18. ব্রিটিশ আমলে কলকাতায় ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর:) এল্যসিয়াম রো'তে (লর্ড সিনহা রোডের কাছে )।
19. জেলা শাসক বি.ই.জে. বার্জ ও বিপ্লবী অনাথবন্ধু পাঁজা কবে নিহত হন?
উত্তর:) ১৯৩৩ সালের ২ সেপ্টেম্বর।
20. রবার্ট ডগলাসের আসল হত্যাকারী প্রভাংশু পালের কেন কোনো শাস্তি হয়নি?
উত্তর:) মেদিনীপুরে নিয়ে গিয়ে শনাক্তকরণ প্যারেড করানো হলেও কেউ তাকে তখন অন্যতম হত্যাকারী হিসাবে শনাক্ত করতে না পারার জন্য।
21. প্রদ্যোৎকুমার ভট্টাচার্যকে ফাঁসি দেওয়ার রায় কোন বিচারক দেন?
উত্তর:) স্পেশাল ট্রাইব্যুনালের দুই বিচারপতি ভুজঙ্গধর মুস্তাফী ও কে.সি.নাগ ( তৃতীয় বিচারপতি জ্ঞানাঙ্কুর দে কিন্তু প্রদ্যোতের পক্ষে গুলি চালানোর উপযুক্ত প্রমাণ না পাওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন )।
22. মেদিনীপুরের জেলা শাসক রবার্ট ডগলাস নিহত হওয়ার সময় মেদিনীপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ( বিচারবিভাগীয় শাসক ) কে ছিলেন?
উত্তর:) ওয়ালি-উল-ইসলাম।
23. মেদিনীপুরের জেলা শাসক বি.ই.জে.বাৰ্জ মহমেডান ক্লাবের বিপক্ষে কোন দলের হয়ে যোগ দিতে গিয়ে খেলার মাঠেই গুলিবিদ্ধ হয়ে মারা যান?
উত্তর:) মেদিনীপুরের টাউন ক্লাব।
24. মেদিনীপুরে বিপ্লবীদের দমনে কে প্রথম সেনাবাহিনী নামিয়ে মিলিটারি শাসনের কথা ঘোষণা করেন?
উত্তর:) স্যার জন অ্যান্ডার্সন।
25. জেলা শাসক বি.ই.জে , বার্জের আততায়ী কারা?
উত্তর:) অনাথবন্ধু পাঁজা ( ঘটনাস্থলেই জেলা শাসকের নিরাপত্তা রক্ষীদের গুলিতে মারা যান ) ও মৃগেন্দ্রকুমার দত্ত ( গুলিতে আহত হয়ে পরদিন সদর হাসপাতালে মারা যান )।

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know